শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পাহাড়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯অক্টোবর) সকালে মাটিরাঙ্গা উপজেলা সেমিনার কক্ষে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মোঃ সহিদুল ইসলাম সুমন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ নুরুল আবছার, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্লাহ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল ও গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নুল আবেদীন প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও মাহমুদুর রহমান পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও কম্পিউটার বিতরণ করেন।