শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

মাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙালি জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় ১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ১টি অসহায় পরিবার ও কুমজ্জপাড়া মন্দির সংস্কারের জন্য টিন বিতরণ, তাইন্দং পাড়ার যাত্রীছাউনি সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে দেওয়ানপাড়া ও তাইন্দং পাড়ার ক্লাবের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় পাহাড়ি জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রায় ২১২ জন পাহাড়ি জনগণ চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। মানবিক এ কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের মেজর মোঃ ইমরান হোসেন, বিএসপি, জি। চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন মোঃ নুর-এ-রেজুয়ান তৌফিক রেজভী, মেডিকেল অফিসার, মাটিরাঙ্গা জোন।

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই সাধারণ মানুষের পাশে আছে। মানবিক চাহিদা পূরণের মাধ্যমে এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাটিরাঙ্গা জোনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।