শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

হালদা নদীর মানিকছড়ি অংশ থেকে ১ হাজার মিটার জাল জব্দ

॥ মোঃ ইসমাইল হোসেনন, মানিকছড়ি ॥
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ির তুলাবিল এর অংশে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৩অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কার্যালয়।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশী করে ৭টি কারেন্ট জাল ও ১টি চায়না দুয়ারা জালসহ সর্বমোট ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, হালদা নদী দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা, মানিকছড়ি থানায় এসআই আব্দুস ছালাম ও হালদা নদীর প্রতিনিধি অংশ নেন।