শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদু তিনটিলা বন বিহারে জোন কমান্ডার মোর্শেদ এর অংশগ্রহন

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে তিনটিলা বনবিহারে ২৬ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার সদরে তিনটিলা বনবিহারে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে দুই দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, কঠিন চীবর দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ উৎসর্গ ও ফানুস বাতি উৎসর্গসহ নানাবিধ দান উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চীবর দান উদযাপন কমিটির সভাপতি রকি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ,এসপিপি,পিএসসি,লংগদু জোন উপ-অধিনায়ক, মেজর রিফাত উদ্দিন লিওন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মোর্শেদ, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি), লংগদু তিনটিলা বনবিহারের সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ হাজারো বৌদ্ধধর্মাবলম্বীরা সাধু সাধু ধ্বনিতে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলনের মধ্যে দিয়ে কঠিন চীবর দানানুষ্ঠানের সমাপ্তি হবে বলে বিহার কতৃপক্ষ জানান