শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন ও সমাবেশ

১০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাতিগত বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন উপজেলাবাসী। উন্নয়ন কাজে বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (২৩অক্টোবর) সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিটির সদস্য ও সাবেক বাঘাইছড়ি উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম। ‎এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন। উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ।

এসময় বক্তারা অভিযোগ করেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহনের পর কোটি কোটি টাকা বরাদ্দ পেলেও শুধুমাত্র একটি সম্প্রদায়কে বরাদ্দ দিয়ে বাকিদের বঞ্চিত করছেন। এছাড়াও পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন কর্তৃক সরকারী বিভিন্ন বরাদ্দে বাঙ্গালীদের বঞ্চিত করা হয়েছে। জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ান কর্তৃক জেলা পরিষদের সকল বরাদ্দ পাহাড়িদের এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে অভিযোগ এনে বলেন এখানে বাঙ্গালীরা বৈষম্যের শিকার হচ্ছে যা ২৪ পরবর্তী বাংলাদেশে তা আশা করিনি।

তারা আরো উল্লেখ করেন, জেলা পরিষদের কফি ও কাজু বাদাম প্রকল্প ৩০২ জনের মাধ্যমে মোট ২৯ কোটি টাকার বরাদ্দ শুধুমাত্র পাহাড়ীদের জন্য বরাদ্দ করেছেন যা বাঙ্গালীরা চরম বৈষম্যের শিকার। তারা বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরাম কে জেলা পরিষদ হতে ৩০ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে কোন যুক্তিতে তা দেবপ্রসাদকে যুক্তি তুলেধরে বলেন ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রকল্প বাতিল করার আন্টিম্যাডাম দেন। এছাড়াও তারা পার্বত্য চট্রগ্রামে সকল জাতিগোষ্ঠী মাঝে সরকারী বরাদ্দ সমবন্টনের আহব্বান জানান। তা না হলে জেলা পরিষদ সদস্য বাবু দেব প্রসাদ দেওয়ান কে বাঘাইছড়িতে অবাঞ্চিত ঘোষনা করা হবে।