শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলা, নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১অক্টোবর) সন্ধ্যা ৬টায় আইডিইবি’র কাপ্তাইস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।

আইডিইবি যুগ্নসম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলীর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই সহ-সভাপতি ও আহবায়ক সম্মেলন কমিটির ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মোঃ ইমাম ফখর উদ্দিন রাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদায়ী কাপ্তাই সাংগঠনিক জেলা সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ, ও কাপ্তাই সাংগঠনিক জেলা সহ-সভাপতি শওকত আলী।

বক্তারা বলেন, ১৯৯৮ সাল হতে আইডিইবি’র সংগ্রাম আন্দোলন হয়ে আসছে। দেশ-বিদেশে আইডিইবি’র সকল সদস্যরা উন্নয়নের রোল মডেল হিসাবে কর্মরত আছে। আইডিইবির সকল সদস্যকে দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানানো হয়। কিন্তু আমাদেরও অনেক চাওয়া ও পাওয়া আছে। আইডিইবির জেলা নির্বাহী কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামি ২০২৬-২০২৮ সাল পর্যন্ত ২১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।