শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

থানচিতে বিজিবি’র যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক দুই

১২

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র পাচার রোধকল্পে জোন কমান্ডার, বলিপাড়া জোনে নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন পূর্বক অভিযান চালানো হয়েছে।

জানা যায়, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে উক্ত টাস্কফোর্স দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রমের মাধ্যমে গত ১৭ অক্টোবর শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) কে আটক করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বলিপাড়া জোন উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম জানান, ওয়েবার ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে জোনের অধীনস্থ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরার সহযোগী অবৈধ অস্ত্র চোরাচালানকারী রুইহং ম্রো (৬০) সহ এ্যামুনিশন- ৩০ রাউন্ড, গ্রেনেড- ১টি, ম্যাগাজিন- ১টি, দেশীয় পিস্তল- ১টি, মর্টারের গোলার বক্স-১ টি, গাদা বন্দুক ২ টি, মোবাইল-২টি এবং চেক বই ১টি উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে থানচি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, বলিপাড়া জোন পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীন ভাবে দায়িত্ব পালন করছে। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।