শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

হালদার উজানে অভিযান চালিয়ে ৪শ মিটার চরঘেরা জাল জব্দ

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা, আছাদতলী ও ঘোরখানা অংশে অভিযান চালিয়ে ৪শ মিটার চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার (১৮ অক্টোবর) সকালে উক্ত অভিযান পরিচালনা করেন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চরঘেরা জাল জব্দ করা হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, হালদা নদী দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এটি দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এতে নদীর আছদতলী অংশ থেকে ৪০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে হালদার উজান বড়বিল এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিসের সহকারী মিলন কৃষ্ণ চাকমা, মানিকছড়ি থানার এএসআই আনোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স ও হালদা নদীর পাহারাদার অংশ নেন।

অভিযানকালে হালদার জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় নদীতে বাঁধ নির্মাণ না করা, মাছ শিকার বন্ধ রাখা ও ডালপালা দিয়ে মাছের অবাধ চলাচলে বিঘœ সৃষ্টি না করার জন্য স্থানীয়দের পরামর্শ দেন মৎস্য কর্মকর্তা।