শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ

\ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি \
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) সহযোগীতা ও কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) বাস্তবায়ন এবং পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-বিডি-০৫০৩ রোয়াংছড়িতে শিক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে ৩৪৫ জন উপকারভোগীকে এসব প্রদান করা হয়।

প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা, প্রকল্প অফিসে হিসাব রক্ষণ লালভেন বম প্রমুখ।

প্রকল্প আওতায় ৩৪৫জন উপকারভোগী শিশুদের মাঝে খাতা, কলম, রংপেন্সিল, সাপানার ও ইরেজার, আইজিপি আওতাদের আয়বর্ধক হিসেবে সেলাই মেশিন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, ইউরিয়া সার এবং মা ও ৫ বছরের নিচে শিশুদের পুষ্টিকর খাদ্য হরলিক্স, তৈল, ডাল ও ডিম এবং পরিষ্কার পরিছন্নকরণে মেরিল, হুইল সাবান, টুটব্রাশ ও পেপসুডেন্টসহ বিভিন্ন সামগ্রী সোয়ানলু পাড়া প্রকল্প অফিস সভা মিলনায়তনে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি প্রধান অতিথি বক্তব্যে বলেন, এই প্রকল্প এর যারা আনে সবাই সন্তুষ্ট হয়েছেন। তিনি বলেন, যাদের আর্থিক দুর্বল তাদের পরিবারের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী পাচ্ছেন এবং সন্তানদেও জন্য শিক্ষা সামগ্রীও পাচ্ছেন। পাড়ালেখা কোন বিকল্প নাই, মানসম্পন্ন শিক্ষা দরকার আছে। আগামীতে আরো বাড়ানো ব্যাপারে পরামর্শে দেন এবং প্রকল্পের আওতায় সুপেয় পানির জন্য ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন।
রোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ