শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

তথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

|| রাজস্থলী উপজেলা প্রতিনিধি ||
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসাবে রাঙ্গামাটি কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে স্থানীয় ৭০ জন নারী অংশ নেন। তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষ্যে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানান কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। বক্তারা বলেন, নারী সমাজকে দেশের উন্নয়নে অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে হবে। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সমাজে সকল ধরনের বৈষম্য দূর করে একটি ন্যায়সঙ্গত সমাজ গড়তে হবে। প্রান্তিক পর্যাযের নারীদেরকে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার জন্য উদ্যোগ গ্রহন করতে হবে।