শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল মোল্লা, রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান দীপু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শেখ আশরাফ উদ্দিন, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আজগর হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হারুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইশতিয়াক আহম্মেদ।

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে উল্লেখ করে ইউএনও মোঃ মাহমুদুল হাসান বলেন, আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি করলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ—তাই পূর্ব সতর্কতা ও ঝুঁকি হ্রাসই হওয়া উচিত প্রধান কৌশল। তিনি আরও বলেন, “পাহাড় কেটে বা পাদদেশে বসতঘর নির্মাণ না করার আহ্বান জানাই।

এর আগে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় এ মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।