শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই ওয়াগ্গার ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি-শহিদুল, সম্পাদক-রাজু, সাংগঠনিকে-থোয়াইচিংমং

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নে ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০অক্টোবর) বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত শিলছড়ি বাজার রংধনু রেস্টুরেন্টে শান্তিশৃঙ্খলা ভাবে সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন শহিদুল ইসলাম ভুট্টো, সম্পাদক শহিদুল ইসলাম রাজু ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্বিতায় নির্বাচিত হন থোয়াইচিমং মারমা (বড় মিয়া)। নির্বাচনের ৩৩ জন ভোটার ব্যালোটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচন কমিটির আহবায়ক ছিলেন ওয়াগ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহকারি কমিশনার দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান, আব্দুল করিম ও তোতা মিয়া।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় আগামী নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ধানেরশীষে ভোট দেয়ার জন্য সকলকে আহবান জানান।

উল্লেখ্য যে স্বাধীনতার ৫৪ বছর পর এই ওয়ার্ড জাতীয় রাজনৈতিক দল জাতয়িতাবাদী দল (বিএনপি’র) ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সুত্রগুলো জানিয়েছে।