শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রবারণা পূর্ণিমা উদযাপন উপল‌ক্ষে মানিকছড়ির বুদ্ধ বিহারগুলোতে চাল বিতরণ

|| মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ||
বৌদ্ধ জাতিগোষ্ঠীর প্রবারণা পুর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছঢ়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন বুদ্ধ বিহারে অনুষ্ঠান পালনের জন্য খাদ্যশষ্য প্রদান করেছে উপজেলা প্রশাসন। দু‌র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এ সহযোগীতা উপজেলা প্রশাসন বন্টন করেছে। রবিবার (৫অক্টোবর) দুপুরে বিহার কমিটিগুলোর কাছে প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপল‌ক্ষে খাগড়াছড়ির মা‌নিকছ‌ড়িতে ১০০ টি বুদ্ধ বিহা‌রে দু‌র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হ‌তে প্রাপ্ত বরাদ্দের অনুকূলে ৫০ টন চাল সরবরাহ করা হয়েছে। উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা তাহ‌মিনা আফ‌রোজ ভূঁইয়া রবিবার দুপুরে সংশ্লিষ্ট বিহারগুলোর স্ব-স্ব পরিচালনা কমিটির সভাপ‌তি-সম্পাদ‌কদের কাছে ৫০০ কে‌জি করে মোট ৫০ মেট্রিক টন চা‌লের সরবরাহ আ‌দেশপত্র (ডিও) হস্তান্তর করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।