শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

|| রাজস্থলী উপজেলা প্রতিনিধি ||
খাদ্য পন্যের মেয়াদ না থাকা ও ও মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার অপরাধে রাঙ্গামাটির রাজস্থলীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দুই ব্যবসা প্রতিষ্ঠান অর্থ দন্ড করেছেন। শনিবার (৪অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুই প্রতিষ্ঠানকে সাত হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৪অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঙ্গালহালিয়া বাজারের অবস্থিত মেসার্স নিরাময় মেডিকেল হল এর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (ক) ৫১ ধারায় ৪ হাজার টাকা এবং মিষ্টির দোকান গোলাপ কুলিং কর্নার এর মালিককে আইনের ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ। অভিযানকালে চন্দঘোনা থানা পুলিশের একটি টিম সহকারী পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে রানা দেবনাথ জানান, খাদ্য পন্য রসমালাই এর মোড়কে মেয়াদ না থাকা ও ঔষধে দোকানে মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখার অপরাধে ৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করা ও বাজারে পণ্যের মান নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজার পরিচালনা কমিটির আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। যাহাতে ভোক্তাগন মানসম্মত ও সঠিক দামে-স্বাস্থ্যকর পরিবেশে খাবারসহ ইত্যাদি অধিকার নিশ্চিত হয়।