শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লংগদুতে নিহতদের পরিবারকে মিনহাজের আর্থিক অনুদান প্রদান

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকায় কাপ্তাই লেকে হঠাৎ ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়। নিহত এবং আহত পরিবার গুলোকে দেখতে বৃহস্পতিবার (২অক্টোবর) তাদের বাড়িতে উপস্থিত হন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর দেব প্রসাদ দেওয়ান এবং জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ।

এসময় নিহতদের বাড়ি উপস্থিত হয়ে তাদের খোঁজখবর নেন তারা। একই সময় জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ তার ব্যাক্তিগত পক্ষ হতে নিহত ব্যক্তিদের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে এবং আহত ব্যক্তিকে ৫হাজার ও প্রতিবন্ধি একজনকে নগদ ৫হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি। এসময় স্থানীয় ইউপি সদস্যা ফিরোজা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান বলেন, এমন মর্মান্তিক ঘটনা আসলে দুঃখজনক। আমরা দ্বিতীয়বার এধরণের ঘটনার আশা করিনা। সকলে সচেতন ভাবে চলাফেরা করবেন। তিনি বলেন, আজকে জেলা পরিষদের সদস্য লংগদু উপজেলার সন্তান মিনহাজ খবর পেয়ে বৈরী আবহাওয়ার কথা চিন্তা না করে ছুটে আসলেন,সাথে আমাকেও নিয়ে আসলেন আপনাদেরকে দেখার জন্য। আমরা চেষ্টা করবো জেলা পরিষদের পক্ষ হতে আপনাদের কিছু করে দিতে।