শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পানছড়িতে মন্দির পরিদর্শন করলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার

১০

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার ৪টি পূজা কেন্দ্র ঘুরে দেখেন।

‎এসময় সঙ্গে ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং বিজিবি জোনের কমান্ডার লে. কর্নেল মোঃ রবিউল ইসলাম। তারা মণ্ডপে উপস্থিত পূজা কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেন। সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে মিলেমিশে উৎসব পালন করতে হবে। বিজিবি সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। স্থানীয়রা এ ধরনের আশ্বাস ও উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এ বছর পানছড়ি উপজেলায় মোট ১০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। নির্বিঘ্নে উৎসব পালনে প্রশাসনের পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী নিয়মিত টহল ও পাহারার দায়িত্ব চলমান রয়েছে।