শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে উল্টাছড়ি বন বিভাগের উদ্যোগে চারা বিতরণ

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে উল্টাছড়ি রেঞ্চ বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বনজ ও ফলজ চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লংগদু উপজেলার উল্টাছড়ি বন বিভাগের বিট কার্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উল্টাছড়ি রেঞ্জ অফিসার এস এম,মাহাবুব উল আলম, প্রেস ক্লাবের সভাপতি এবিএস মামুনসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চারা বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় বনজ, ফলজ ও ঔষধি গাছের পাঁচ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, পাহাড়ি অঞ্চলে সবুজ বেল্ট তৈরি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। জাহাঙ্গীর হোসাইন তাঁর বক্তব্যে বলেন, বনায়ন শুধু পরিবেশ নয়, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং তা যত্ন নিতে হবে।

এসময় স্থানীয়দের পক্ষে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান রা চারা হাতে নিয়ে বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।