শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার এর পূজা মন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রামগড় বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পুজামন্ডপ পরিদর্শন করেন তিনি।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রামগড় জোনের সহকারী পরিচালক মোঃ শামসুল হক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, অন্যান্য পদবীর বিজিবি, পুলিশ, আনসার সদস্যবৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যগণ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে জোন কমান্ডার পূজা উদযাপন কমিটি ও উপস্থিত সকলকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি বলেন, শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে রামগড় জোন সর্বদা জনগণের পাশে রয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়াও তিনি পূজা মণ্ডপের গৃহীত নিরাপত্তা ব্যবস্থারও পর্যবেক্ষণ করেন।

একই সঙ্গে উপস্থিত সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে রামগড় জোনের পক্ষ হতে পূজা মন্ডপ কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন।