শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড়ে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড

১০

\ মোঃ মাসুদ রানা, রামগড় \
খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড থানাচন্দ্র পাড়া এলাকায় পরিবেশের ক্ষতি করার অপরাধে বালুমহাল আইনে এক ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে কেউ যদি পরিবেশের ক্ষতি করে এমন কাজ সংগঠিত হলে তাদেরও জেল জরিমানা করা হবে বলে আদালত নির্দেশ প্রদান করেছে। মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, রামগড় সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড থানাচন্দ্র পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির উপরিভাগের মাটি উত্তোলন করে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করার অভিযোগে মোঃ জহির (৪৯) নামের এক ব্যক্তি’কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৭(ক) ধারার উপধারা (গ),(ঘ), ও (ঙ) এর অপরাধে মোঃ জহিরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। সেইসাথে অবৈধভাবে উত্তোলনকৃত ৮ হাজার ১শ ঘনফুট বালু জব্দ করে তা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আশেপাশের কৃষি জমি বিনষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। পরিবেশের ক্ষতি কাজের জড়িত সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ কর্মকান্ডের প্রতিরোধে উপজেলা প্রশাসন সকলের সহযোগীতা কামনা করছেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। একই অপরাধে এবার বিনাশ্রম এক বছরের দন্ডে দন্ডিতত করলো আদালত।