শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার চুরি প্রতিরোধে আইনসৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দরকার

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তঘেঁষা জনপদ বাইশারীতে রাবার বাগানগুলোতে দিন দিন বেড়ে চলেছে চুরির ঘটনা। এতে রাবার মালিকরা চরম ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সংবাদ সম্মেলন করেছে বাইশারী রাবার মালিক সমিতি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাইশারী রাবার মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন করা হয়।

আয়োজিত এ সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন সমিতির সভাপতি মুহাম্মদ রফিক বসরী বলেন, সম্প্রতি বিভিন্ন রাবার বাগান থেকে বারবার চুরির ঘটনা ঘটছে। এতে ক্ষুদ্র ও বৃহৎ সব মালিকই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমিতি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছে এবং খুব শিগগিরই যৌথভাবে নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, রাবার শিল্প এই অঞ্চলের মানুষের জীবিকা ও অর্থনীতির অন্যতম ভরসা। তাই চুরি রোধে প্রশাসনের পাশাপাশি মালিকদেরও সচেতন থাকতে হবে।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, বাইশারী বাজার পরিচালনা কমিটির সভাপতি ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম বান্টু, সাবেক সদস্য সচিব আবুল কালাম, সদস্য মোঃ ছলিম উল্লাহসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

স্থানীয় রাবার মালিকদের দাবি চুরি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ শিল্পে ক্ষতির বোঝা আরও বাড়বে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।