শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড়ে বালু উত্তোলন করায় ১ব্যক্তিকে ৫ লক্ষ টাকা সহ কারাদণ্ড ও বালু জব্দ

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের ওয়াইফাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করার দায়ে মোঃ আবুল কাশেম (৫৬) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধ্য রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমান সুত্রে জানা গেছে, ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ এর ৭ (ক) ধারার উপধারা (গ) ও (ঘ)-এর আওতায় মোঃ আবুল কাশেমকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত ৩৭০০ ঘনফুট বালু জব্দ করে তা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশ ও আশপাশের ভূমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে মানুষের জীবনযাত্রা এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।