শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আটক-১

১০

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মোঃ রাজ্জাক (৫২) নামে একজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে বোয়ালখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শ্লীলতাহানি অভিযোগে ছাত্রী নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে শ্লীলতাহানি চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে মোঃ রাজ্জাক’ক গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তি বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সিরাজুল ইসলাম এর বড় ছেলে।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া বলেন, ২৫ তারিখ সকাল ৯টার দিকে বোয়ালখালী নতুন আপ্যায়ন কুলিং কর্নারের সামনে ঐ শিক্ষার্থীর সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে। শিক্ষার্থী নিজে বাদী হয়ে থানায় দায়ের দায়ের করলে পরে তাকে আটক করে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরন করা হয়েছে।