শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে উপজাতীয় জেলে পরিবারকে ঘর করে দিল সেনাবাহিনী

১৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০ আর-ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় জেলে পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ২ নং মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ডের একটি ছোট দ্বীপের মধ্যে বসবাস করে আসছিল অসহায় ঐ উপজাতীয় জেলে পরিবার। বুধবার (২৪সেপ্টম্বর) সকাল ১১টায় ১০আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম সাদিক শাহরিয়ার পিএসসি উপস্থিত থেকে অসহায় জেলে পরিবারের নিকট নতুন ঘরের চাবি হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ বছর যাবত দূর্গম পাহাড়ি এলাকায় অসহায় পরিবারটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছে। বৃষ্টি, প্রখর রোদ্রে এবং ঝড় তুফানে ওই জরাজীর্ণ ঘরটিতে বসবাস করে আসছে জেলা ফুলেশ্বর চাকমা (৪৭)। তিন ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে তাঁর দুঃখের সংসার। নেই কোন দরজা জানালা, নেই বেড়া বা ছাদ, ছেঁড়াফাটা, জাল পেঁচিয়ে ঘরেরবেড়া দিয়ে বসবাস করে আসছে বছরের পর বছর যাবত।

অসহায় জেলে ফুলেশ্বর চাকমা জানান, স্ত্রী, পরিবার পরিজন নিয়ে ভাংগা ঘরে অনেক বছর যাবত কষ্ট করে বসবাস করে আসছি। সেনাবাহিনী আমাকে নতুন ঘর তৈরি করে দিয়েছে। আমি সেনাবাহিনীর জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১১৫নং মৌজার হেডম্যান সুদীপ দেওয়ান জানান, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ও অহংকার। ব্যাটালিয়নের পক্ষ হতে অসহায় পরিবারকে যে নতুন ঘর তৈরি করে দিয়েছে আমরা তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। ২নং ওয়ার্ড ইউপি সদস্য মাহামুদুল হক জানান, এই পরিবারটি জরাজীর্ণ ঘরে বহুদিন যাবত কষ্ট করে রয়েছে। সেনাবাহিনী ওই অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ায় আমরা ইউনিয়নের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।

অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম সাদিক শাহরিয়ার, পিএসসি জানান, আমরা অসহায় এ পরিবারের খোঁজ খবর নিয়ে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। এ পরিবারের জীবন, জীবিকা ও এলাকার উন্নয়নের জন্য সহযোগিতা করে থাকি। সকলের শান্তি-শৃঙ্খলা উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখা সেনাবাহিনীর লক্ষ্য ও উদ্দেশ্য। ভবিষ্যতে এধরনের কার্যক্রম ও সম্প্রীতির উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে। এসময় সেনাবাহিনীর অফিসার, হেডম্যান, কার্বারী ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন।