শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লংগদু সরকারি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ওসমান গনি

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ লংগদু সরকারি মডেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে সহকারী অধ্যাপক ওসমান গনি’কে। তাঁর আগে দায়িত্বে ছিলেন অধ্যাপক আজগর আলী।

মঙ্গলবার ২৩সেপ্টেম্বর) দুপুর ২টায় অধ্যাপক ওসমান গনিকে ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষক, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, সহাকরি অধ্যাপক রোকেয়া আক্তার, প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ। সহ ইবনে সিনা ট্রাস্ট এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ ৬ ফেব্রুয়ারী ২০২৩ সালে অবসরে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন অধ্যাপক আজগর আলী, গত ২২ সেপ্টেম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সহকারি অধ্যাপক ওসমান গনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে একটি পরিপত্র জারি করেন তারই আলোকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন অধ্যাপক ওসমান গনি।