শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গার মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষের ঠাঁই হলো মিরপুর আশ্রয়কেন্দ্রে

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মাটিরাঙ্গায় থাকা পাঁচজন মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষকে ঢাকার মিরপুর শাহ আলী সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা থানার এএসআই মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে যুব রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, সমাজসেবা কার্যালয়, স্থানীয় সচেতন মহল ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করা এসব নারী-পুরুষকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো সম্ভব হয়েছে।