শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বেশ কিছু এলাকায় বানরের অত্যাচার

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকার সর্বত্র বানরের পাল যেন তান্ডব চালাচ্ছে। দোকান বা বাসাবাড়িতে কোন খাবার রাখতে পাড়ছেনা বানরের কারনে। ওঁৎপেতে থাকে কখন দোকান ফাঁকা পায় তখনই ছু মেরে নিয়ে যায় দোকানে বা বাসায় রাখা খাবার। বানরের অত্যাচারে দোকান ব্যবসায়ীরা হাতে লাঠি নিয়ে রীতিমত দোকান পাহাড়া দিতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, বেশ কিছু দিন ধরে কাপ্তাইস্থ শিল্প এলাকার বাসাবাড়িতেও প্রবেশ করে বিভিন্ন খাবারের জিনিস, গাছের ফল সব সাবার করে দিচ্ছে একদল বানর। শিল্প এলাকার গৃহিণী হালিমা, কোহিনূও ও ব্যবসায়ীরা জানান বানরের অত্যাচারে অতিষ্ট এলাকার মানুষ। ঝাঁকে ঝাঁকে বানরের দল টিনের উপরে উঠে নাচানাচি দৌড়াদৌড়ি করার কারনে ঘর ও দোকানের টিনও নষ্ট হয়ে যাচ্ছে। দোকান মালিক জাকির ও শাহিন জানান, বানরের যন্ত্রণায় দোকান করতে কষ্ট হচ্ছে হাতে লাঠি নিয়ে বসে থাকতে হয়। এরা সুযোগ পেলেই দোকান থেকে রুটি, কলা বিভিন্ন খাবার নিয়ে চলে যায়। সুইডিশ মার্কেট হোটেল মালিক মোঃ জাহাঙ্গীর জানান, আমরা ব্যবসা করতে কষ্ট হচ্ছে। এদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। এদের থেকে আমরা রক্ষা পেতে চাই।

এদিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, এরা হল বন্যপ্রাণী খাদ্যর সন্ধানে লোকালয়ে আসে। হাতির জন্য আমরা সোলার ফেন্সি করেছি। এরা হল ছোট বন্যপ্রাণী গাছে গাছে থাকে। আমাদের সকলের প্রয়োজন বন্যপ্রাণী রক্ষা করা।