শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের লামার স্বপ্নকানন বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্ধীদের সংবর্ধনা

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
লামা স্বপ্নকানন বিদ্যাপীঠের ২০২৫ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) বিদ্যালয় ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিব উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু থোয়াইনু অং চৌধুরী, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ আলম, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, নুরুল করিম আরমান সহ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মামুন মিয়া।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে লামাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরো বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়।

সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিব উল্লাহ বলেন, এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই তোমাদের জীবনের উদ্দেশ্য স্থির করে এগিয়ে যেতে হবে সমাজ ও দেশের জন্য।