শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গুইমারা সদর ইউনিয়ন কৃষকদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

॥ মাইন উদ্দিন বাবলু,গুইমারা ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে গুইমারা উপজেলার ১নং গুইমারা সদর ইউনিয়ন কৃষকদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হিসেবে কৃষক দল দীর্ঘদিন ধরে দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির মতে, দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি হলেও আজও কৃষকরা ন্যায্য মূল্য ও পর্যাপ্ত সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত। এ অবস্থায় ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা সময়োপযোগী পদক্ষেপ।

নতুন কমিটিতে মোঃ রাসেল সভাপতি, মোঃ বেলাল হোসেন সাধারণ সম্পাদক এবং ত্রিপন ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গুইমারা উপজেলা কৃষকদল শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইউচুপ-এর সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন করেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলী পিন্টু।

কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক বাবুল গাজী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হানিফ এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিক। নতুন এই কমিটির মাধ্যমে গুইমারা সদর ইউনিয়নে কৃষকদলের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।