শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভা

দীঘিনালায় ভোটাধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থা’র বাস্তবায়নাধীন আস্থা প্রকল্পের আওতায় ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি এবং ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ‘ভোটাধিকার-নাগরিক অধিকার’ শিরোনামে একটি নাটিকা মঞ্চস্থ হয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা ইউনিয়ন পরিষদের সদস্য চন্দনা চাকমা, প্রশাসনিক কর্মকর্তা বিজয় চাকমা, আস্থা প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা প্রমুখ।

আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করেন, দীঘিনালা আস্থা থিয়েটার গ্রুপ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মক ভোটিংয়ের আয়োজন করা হয়। এতে, কীভাবে ভোট দেওয়া হয়, কীভাবে ব্যালট পেপার সিল মারতে হয়, কীভাবে ভাজ করতে হয় ইত্যাদি দেখানো হয় এবারের নতুন ভোটারদের।