শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ষা আক্তার (১৮) নামে এক কলেজ পড়ুয়া গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ভূইয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক থেকে গত ডিসেম্বর মাসে বর্ষা আক্তার ও শাহাদাত হোসেনের বিয়ে হয়। বেকারত্ব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। ঘটনার দিন স্বামী বাড়িতে ছিলেন না। রাতের কোনো এক সময় বর্ষা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে স্বজনরা জানান।

মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ সময় ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।