শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির পানছড়িতে ভুতুরে বিদ্যুৎ বিল প্রদানে প্রকৌশলীকে নাজেহাল

১২

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ভুতুরে বিদ্যুৎ বিল প্রদানকে কেন্দ্র করে সাধারণ জনগণের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। এর জেরে ক্ষুব্ধ জনতা বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পানছড়ি বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী চঞ্চল চৌধুরীকে অফিস থেকে টেনে-হিঁচড়ে বাংলাদেশ সেনাবাহিনীর পানছড়ি সাবজোনে নিয়ে যায়।

এসময় পথিমধ্যে থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেও ক্ষুব্ধ জনতাকে থামাতে ব্যর্থ হয়। পরে নারী-পুরুষ নির্বিশেষে স্থানীয়রা প্রকৌশলীকে নিয়ে সাবজোন এলাকায় প্রবেশ করে।

ঘটনার পর সাবজোনে দায়িত্বরত সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং উত্তেজিত জনগণকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। তারা বলেন, যাদের বিল মিটারের রিডিংয়ের তুলনায় অতিরিক্ত এসেছে, তারা যেন বিলের ফটোকপি জমা দেন। খুব শিগগিরই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পানছড়ি এলাকায় একাধিক গ্রাহক বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ করে আসছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই এদিন জনরোষ দেখা দেয়।