শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই হ্রদের পানি ১০৫ ফুটের মধ্যে রাখতে রাঙ্গামাটিতে চার আইনজীবী’র স্মারকলিপি

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, নানিয়ারচর, বিলাইছড়ি, কাপ্তাই ও রাঙামাটি সদর উপজেলার সাধারণ জনগণের পক্ষে চার আইনজীবী কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ সীমা নির্ধারণে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়, প্রতিবছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে ১০৫ ফুটের ওপরে গেলে ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়সহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে হাজারো মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও কর্মসংস্থান সংকটে পড়ে। কেবল কৃষি নয়, মানুষের জীবন-জীবিকার ওপর নেমে আসে ভয়াবহ দুর্ভোগ।

এ অবস্থার স্থায়ী সমাধান হিসেবে কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ সীমা ১০৫ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানানো হয়। এছাড়া পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন- এডভোকেট মোঃ রহমত উল্লাহ (বাঘাইছড়ি), এডভোকেট আলাউদ্দিন (লংগদু), এডভোকেট মাসুম (নানিয়ারচর), এডভোকেট ফরহাদ চৌধুরী (রাঙ্গামাটি সদর)

আইনজীবীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, জেলা প্রশাসকের হস্তক্ষেপে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে দুর্গত মানুষ স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে পারবেন।