শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামা পৌরসেবা সপ্তাহ উপলক্ষে জরিমানা ৫০ শতাংশ মওকুফ

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
লামা পৌরসভায় আগামী ১৬-২৩ সেপ্টেম্বর ২০২৫ইং সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। পৌরসেবা সপ্তাহ উপলক্ষে উক্ত সময়ে সকল গৃহ হোল্ডিং এর মালিক ও পানি গ্রাহকসহ সকল প্রকার লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বকেয়া কর বা লাইসেন্স নবায়ন ফি/বিল পরিশোধ করবেন, তাদের ৫০ শতাংশ জরিমানা মওকুফ করা হবে।

লামা পৌরসভার লাইসেন্স পরিদর্শক তানফিজুর রহমান বলেন, বর্ণিত সময়ে বকেয়া হোল্ডিং কর ও পানির বিল পরিশোধ করে ঘোষিত ৫০ শতাংশ জরিমানা মওকুফ পাওয়ার সুবিধা গ্রহণের জন্য পৌর নাগরিকদেরকে অনুরোধ করা হলো।

লামা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন সেবা সপ্তাহে বিল পরিশোধ করার অনুরোধ করেন। তৎপরবর্তী সময়ে বকেয়া হোল্ডিং কর ও বকেয়া পানির বিল সরকারী পাওনা হিসেবে আদায়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।