শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দিয়ে আবারো ছাড়া হচ্ছে পানি

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই বাঁধের ১৬টি গেইট দিয়ে আবারো তিন ফুট করে পানি ছাড়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা। হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়াতে এ সিদ্ধান্ত গ্রহন করে কর্তৃপক্ষ। এতে করে রাঙ্গামাটি জেলা ্ও উপজেলা গুলোর নিম্নাঞ্চল প্লাবিত থেকে রক্ষা পাবে।

বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট সুত্রগুলো জানায়, কাপ্তাই হ্রদের পানি আবরো বিপৎসীমার ওপরে আসায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৩ফুট করে খুলে দিয়েছে। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি ক্রমেই বেড়ে চলছে। পানির লেভেল বিপৎসীমার ওপরে উঠায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পানি ছাড়ার এই সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বুধবার (১০সেপ্টেম্বর) দিবাগত রাতে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, উজান থেকে নেমে আসা পানিতে হ্রদের পানি এখন বিপদ সীমার উপর চলে চলে এসেছে তাই ১৬ টি জলকপাট আবারো খুলে দিয়ে বর্তমানে তিন ফুট করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে। তিনি আরোও জানান বুধবার সকাল ৮ টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৮.৯০ ফুট মীনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল।