শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

কাপ্তাই আজাদ ষ্টোরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২

২৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই সুইডিশ মার্কেটের দোকান চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১সেপ্টম্বর) আসামিদের রাঙ্গামাটি জেল হাজতে সোর্পদ করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টায় সুইডিশ মার্কেট এর আজাদ ষ্টোরে দোকানের পিছনের অংশ ভেঙে পরে দামি সিগারেটসহ নগদ টাকা নিয়ে যায় চোর। পরে দোকান মালিক আবুল কালাম আজাদ দোকান খুলে দেখে সব এলোমেলো দামি সিগারেট সহ নগদ টাকা নিয়ে গেছে। বিষয়টি কাপ্তাই থানাকে অবগত করা হয় বলে জানান। বিকাল ৩টার দিকে এলাকার কিছু যুবক চোরের সন্ধান পেয়ে লগগেইট এলাকা হতে চুরি করা মালামাল সহ দুই চোরকে আটক করে। আটক সাগর (২২) পিতা শাহাজাহান, সাং লগগেইট, আকাশ (২৪)পিতা মোঃ মনির সাং লগগেইট নতুন বাজার কাপ্তাই। এরা নিজেরা চুরির কথা স্বীকার করে। পরে কাপ্তাই পুলিশ ফাঁড়িরকে খবর দিলে তাঁরা এসে চোরদের নিয়ে যায়। এদের বিরুদ্ধে কাপ্তাই থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়।

এদিকে স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ও এলাকার মানুষ জানান ৪নং ইউনিয়ন এলাকায় চোরের হিড়িক ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দোকান, বাসাবাড়ি, কলকারখানার প্রতিষ্ঠান সহ কোন কিছুই এখন নিরাপদ নয়। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল জানান এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছে। গ্যাসের চুলা, বিদ্যুতের তাঁর, ইলেকট্রিক মটর, সিএনজি’র ব্যাটারি সহ বাসাবাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এলাকার লোকজন এসকল চোরের আতংক নিয়ে থাকেন বলে জানান। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করার জন্য আহ্বান জানান এলাকাবাসী।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।