শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভা

১০

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিষেবা বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭সেপ্টম্বর) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ লংগদু থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামের নারী ও মেয়ে শিশুদের অন্তভূক্তিমূলক শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন ইআরডি’র সিএইচটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়। লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্ব সভায়, প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি সার্কেল এএসপি মাহমুদুল হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, তদন্ত (ওসি) স্বরজিৎ দেব নাথ, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি কুমার চাকমা, মাইনীমূখ বাজার পরিচালনা কমটির সভাপতি আবুল কাসেম,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সিসিএইচপি’র প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগমসহ বিভিন্ন সমাজ কর্মী, গণমাধ্যমকর্মী,বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বক্তরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধসহ নারী শিক্ষা, বাল্যবিবাহ ও যৌতুক নিরসন এবং সমাজে নারীর অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।