শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণ

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাজস্থলী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের উপকার ভোগীদের মাঝে খাদ্যশস্য চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নয়টি ওয়ার্ডের ৫৭৯ জন কার্ডদারী মহিলার এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা এর সভাপতিত্বে চাউল বিতরণ করা। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আজগর আলী খান, উদয় মেম্বার, ভূবন মোহন, রোজি মালা, রসানাত্রি ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এতে তাদের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। উপকারভোগীরা যাতে সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান সে বিষয়ে আমরা নিয়মিত তদারকি করছি।