শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

১১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টারে আসা নারী সেবাগ্রহীতাদের মাঝে ১১টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৩সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সেলাই মেশিনগুলো বিতরণ করেন পুলিশ সুপার মোঃ আরফিন জুয়েল, বিপিএম।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে ইআরআরডি-সিএইচটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি। কর্মসূচিটি পরিচালিত হচ্ছে পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন প্রকল্পের অধীনে। সেলাই মেশিন প্রাপ্ত নারীরা জানান, এই সহায়তা তাদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পুলিশ সুপার আরফিন জুয়েল বলেন, নারীরা স্বাবলম্বী হলে পরিবার থেকে শুরু করে পুরো সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আয়োজকরা জানান, পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।