শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদান

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭বিজিবি) জোনের উদ্যোগে দরিদ্র যুবক-যুবতীদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে ফার্নিচার এন্ড কেবিনেট মেকিং হস্ত শিল্প (বেত ও বাঁশ) ইলেকট্রিক এবং হাউজ ওয়্যারিং এর প্রশিক্ষন শেষে সনদ বিতরণ করা হয়েছে।

রবিবার (৩১আগস্ট) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ৩৭ বিজিবি জোনের অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হাসান, পিএসসি।

এসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ভালো ফলাফল অর্জনকারী ০৩ প্রশিক্ষণার্থীকে কর্মসংস্থানের জন্য সামগ্রী প্রদান করা হয়। এসময় জোন কমান্ডার জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত অনগ্রসর ০৭টি স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও, শিক্ষক-শিক্ষিকা, হেডম্যান ও কারবারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।