শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

শিক্ষাসেবার মনোন্নয়নে সনাক কর্তৃক বিদ্যালয়ে এসিজি কমিটি গঠন

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসেবার মনোন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা। সভার সভাপতিত্ব করেন বেলা রানী দাশ, ভারপ্রাপ্ত সভাপতি, সনাক খাগড়াছড়ি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সদস্য বিধান রায় বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য সমাপন ত্রিপুরা, পাড়া কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, বিদ্যালয়ের ভূমিদাতা মলেন কৃষ্ণ ত্রিপুরা ও সাবেক ইয়েস দলনেতা খলেন জ্যোতি ত্রিপুরা।

অনুষ্ঠানে টিআইবির খাগড়াছড়ি কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এসিজি-স্বাস্থ্য এর সহ-সমন্বয়ক দহেন বিকাশ ত্রিপুরা। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুনিকা চাকমাকে সমন্বয়ক, চন্দনা ত্রিপুরা ও দীনেশ কান্তি ত্রিপুরাকে সহ-সমন্বয়ক করে এসিজি কমিটি গঠন করা হয়।