শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর লাশ উদ্ধার

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীরআগা এলাকা থেকে হারিয়ে যাওয়ার চার দিন পর দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ) বিকেলে বাড়ির পাশে পাগলা ঝিড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আশরাফুল ইসলাম হাবিব (বয়স দেড় বছর)। সে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ২নং পাগলীরআগা গ্রামের মোহাম্মদ ইলিয়াস ও সাজেদা বেগমের ছেলে। শিশুর লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবানে পাঠানো হবে। মৃত্যুর মূল কারণ জানতে পুলিশ কাজ করছে।

লামা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ আগস্ট) দুপুরে খেলাধুলার সময় হঠাৎ নিখোঁজ হয় আশরাফুল। পরদিন থেকে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবার স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার বিকেলে পাড়ার কয়েকজন বাসিন্দা ঝিড়িতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পিতা মোহাম্মদ ইলিয়াস গিয়ে মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।

ঘটনার বিষয়ে ফাঁসিয়াখালী কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ জামিল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির পিতার বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে পাগলাঝিড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।