শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
আমিষেই শক্তি, আমিষেই মুক্তি ধারন করেন জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরন করা হয়েছে। বুধবার (২৭আগস্ট) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি/বেসরকারী প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা, দীঘিনালা উপজেলা মৎস্যজীবিদলের সভাপতি মোঃ আলমাছ ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

পোনামাছ বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, সরকার আমিষের চাহিদা পূরনের জন্য ব্যাক্তিগত ভাবে না প্রতিষ্ঠানিক পুকুর বা জলাশয়ে মাছ চাষের জন্য পোনামাছ দিয়েছে। সঠিক ভাবে মাছের পরিচর্চা করে আমিষের চাহিদা পূরণ করতে পারবে। মাছ স্বাস্থ্যদের জন্য খুব উপকারী। এসময় উপজেলা মসজিদ, মাদরাসা, মন্দির ও সরকারী/বেসরকারী ২২টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে মধ্যে ২শত১১কেজি মাছের পোনা বিতরন করা হয়।