শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়িতে জেলা প্রশাসকের সঙ্গে সনাকের অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

১১

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির উদ্যোগে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সঙ্গে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বেলা রানী দাশ, ভারপ্রাপ্ত সভাপতি, সনাক খাগড়াছড়ি এর সভাপতিত্বে সভায় টিআইবি ও সনাকের কার্যক্রমের পরিচিতি উপস্থাপন করা হয়। পরে টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমান “ভালনারেবল উইমেন বেনেফিট” প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।

এসময় আলোচনায় উঠে আসে—টঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ গেইট, জমি রেজিস্ট্রেশন ও শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা; বড়পাড়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার; পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি নির্মাণ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের সেবা জোরদার; সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাতৃদুগ্ধ কর্নার স্থাপন; উপজেলা ভূমি সেবাখাতে অনিয়ম দূরীকরণ; টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য (এসডিজি) বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন।

পরে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও উন্নয়ন খাতে নাগরিক সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় উন্মুক্ত আলোচনায় সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা অংশ নেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সনাক সদস্য মেহেরুন্নিছা বেগম মিলি, ডাঃ শহীদ উল্ল্যাহ, ত্রিনা চাকমা, সলিতা চাকমা, এসিজি-ভূমির সদস্য সাংবাদিক মোঃ আবদুর রহিম হৃদয়, এসিজি-স্বাস্থ্য’র সহসমন্বয়ক দহেন বিকাশ ত্রিপুরা, ইয়েস দলনেতা ফাহিম আহম্মদ, ইয়েসের সাবেক দলনেতা আরাফাত হোসেন রিজভী, ইয়েস সদস্য ফুজিতা ত্রিপুরা, রেশমি বড়ুয়া, মরিয়ম আক্তার, সুরেশ চাকমা প্রমুখ।