শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে প্রাইভেটকার যোগে চোলাইমদ পাচার করতে গিয়ে আটক-৪

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলার রেশম বাগান এলাকায় অভিযান চালিয়ে চোলাইমদ সহ জড়িত ৪ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭আগস্ট) ভোর ৬টায় প্রাইভেট কারযোগে ১২০ লিটার চোলাই মত বস্তাভর্তি করে পাচারের পুলিশ মদ সহ তাদেও আটক করে।

কাপ্তাই থানা পুলিশ জানান, টয়োটা প্রাইভেটকার যোগে পাচারকারি দল এসব মাদক পাচার করতে গিয়ে মোঃ শাহেদুল ইসলাম (২৯) মোঃ ইব্রাহিম (৩২) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা
সৈকত মহাজন (২৯) ও টিটু দাশ (৩৪) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন এর বাসিন্দা।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান, বুধবার ভোর ৬ টায় কাপ্তাই থানার চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশমবাগান পুলিশ চেক পোষ্টের সামনে চোলাইমদ বহনকারী প্রাইভেট কার তল্লাসী চালায় এসআই মোঃ আজিজুল হক ও এসআই সুজনের নেতৃত্বে পুলিশ ফোর্স। পরে বস্তাভর্তি ১ শত ২০ লিটার চোলাইমদ সহ ৪ পাচারকারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু পূর্বক রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হলে আদালত তাদেও হাজতে প্রেরণ করেন।