শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ আর নেই

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এইচএম বেলাল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। শুক্রবার (২২আগস্ট) বেলা সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

পারিবারিক সুত্র জানায়, অধ্যক্ষ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। বাদ মাগরিব কাপ্তাই উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এ মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে তাঁকে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে নিয়ে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যু কালে স্ত্রী, ১ছেলে ২মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে জেলা, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষক, ছাত্র ও কাপ্তাই প্রেসক্লাবসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।