শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি সহায়তা প্রদান

১৪

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির জেলা পরিষদের উদ্যোগে লক্ষ্মীছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভর্তি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রনব কুমার পোদ্দার। অ্যাডঃ জসিম উদ্দিন চৌধুরী, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ি এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনোবল বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ভর্তি সহায়তার মাধ্যমে তরুণ প্রজন্মকে আরও শিক্ষায় মনোযোগী করে তোলাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।