শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লংগদুতে দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পুরষ্কার বিতরণ

১৯

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে কালাপাকুজ্জা ইউনিয়নের দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০আগস্ট) সকাল ১০টায় দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাপাকুজ্জা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক, সাংবাদিক এম কামাল উদ্দীন, মাইনীমুখ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মেধাবী ছাত্র ছাত্রীদের পুরষ্কার তুলে দিয়ে, ছাত্র ছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোযোগী ও ইসলামিক জ্ঞান অর্জনের লক্ষে উক্ত পুরষ্কার বিতরণীর আয়োজন করেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিশুরা তাদের ঈমান আকিদা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। এতে করে দেশ এবং জাতী কে সঠিক ভাবে পরিচালনা করতে সক্ষম হবে। তাই লক্ষ্য ঠিক রেখে শিশুদের মানুষের মত মানুষ করতে হবে।