শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালায় বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালি উত্তোলনের দায়ে রাজেন্দ্র ত্রিপুরা (৩০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিন মিলনপুর (আমবাগান) এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, মাইনী নদী থেকে মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালি উত্তোলনের যন্ত্রাংশ ধ্বংস করে দেওয়া হয়। তিনি আরও জানান, অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।