শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়ির রামগড়ে সীসা তৈরির কারখানা বন্ধ সহ ১ লক্ষ টাকা জরিমানা

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে অবৈধ সীসা তৈরীর কারখানায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে কারখানার মালিক মোঃ ফজলুল ইসলাম নামক এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০আগষ্ট) দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানায়, রামগড় উপজেলার থলিবাড়ি নামক স্থানে একটি অবৈধ সীসা তৈরির কারখানা গড়ে উঠেছে, খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার দায়িত্বরত মোঃ ফজলুল ইসলাম নামক এক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীন ০১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কারখানা টিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছিল। এর ফলে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি সহ আশে পাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে। উক্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।