শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাজস্থলীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে রাজস্থলী উপজেলা হতে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্নারামুখ পাড়া হয়ে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ। এতে প্রধান বক্তা হিসেবে যুগ্ন আহবায়ক রাঙ্গামাটি জেলা স্বেচ্ছা সেবক দল মোঃ শাহাদাত পারভেজ, স্বাগত বক্তব্য তৌহিদুল ইসলাম মামুন ও সাইফুল ইসলাম ভূট্রো।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা নির্যাতিত হয়েছি। জেল-জুলুম হামলা-মামলা দিয়ে আমাদের কে আন্দোলন করতে দেয়নি। এই ফ্যাসিস্ট সরকারের দুনীতি চরম পর্যায়ে পৌছেছিল। বাবার নাম ডুবিয়ে ভারতে পালিয়ে দেশের বিরুদ্ধে নীল নকশা করছে। শেখ হাসিনার নীল নকশা রুখে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক, এমদাদুল হক মিলন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিসাচিং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মহিউদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন স্বেচ্ছা সেবক দলের উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডের সকল নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।